পাঁচ মিনিট মুখের ইয়োগাও আনতে পারে বড় পরিবর্তন

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০১:১৫

প্রচণ্ড ব্যস্ততায় নিজের দিকে তাকানোর সুযোগ আর কোথায়? ব্যায়াম কিংবা ইয়োগাতে সময় দেয়া তো আরো কঠিন। অথচ খুব সহজেই মুখের ইয়োগা করা সম্ভব। বিশেষত ঘুমোতে যাওয়ার আগে এপাশ ওপাশ না করে অন্তত পাঁচ মিনিট ইয়োগা করা যায়।

এ ধরনের ইয়োগায় মুখের ত্বক, লিম্ফ্যাটিক মাসলগুলো নড়াচড়া করার সুযোগ হয়। এতে ত্বকের প্রভূত উন্নতি বাদেও দৃষ্টিশক্তিরও উন্নতি হতে পারে। তাছাড়া আপনার মুখের অভিব্যক্তির মাঝেও নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। তাহলে আসুন কিছু সহজ মুখের ইয়োগার কথা জেনে নেয়া যাক:

ঘুমোতে যাওয়ার সময় ঘন ঘন চোখের পাতা ফেলুন

  • প্রথমে হাত মুঠো করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের ওপর গোল গোল করে ম্যাসাজ করুন। এতে চোখের ডার্ক সার্কেল এবং স্ট্রেস দূর হবে।
  • ঘুমোতে যাওয়ার সময় ঘন ঘন চোখের পাতা ফেলুন। এতে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে।
  • শুয়ে থাকা অবস্থাতেই বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনার থুতনি উঁচিয়ে ধরুন। এতে আপনার ডাবল চিনের সমস্যা দূর হবে।
  • শুয়ে থাকা অবস্থাতে আলতো করে গাল টিপুন। এতে ত্বকের ভেতর রক্তের প্রবাহ বাড়বে।
  • দুই হাতের তর্জনী দিয়ে নাকের দুই পাশ আলতো করে চেপে ধরে রাখুন। খেয়াল রাখবেন যেন চোখের কোণের দিকে আঙুল থাকে। এতে রাতে ঘুম ভালো হবে।
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন