সাতোরি’র আয়োজনে  ‘ক্লাসিক্যাল নাইট’

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৩:৫৮

রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লাসিক্যাল নাইট’। আগামী শুক্রবার (১১ মার্চ) সাতোরি অ্যাকাডেমি অফ আর্টস (এসএএ)-এর আয়োজনে ক্লাসিক্যাল মিউজিক ও পারফরম্যান্সের সমন্বয়ে এটি অনুষ্ঠিত হবে।

বনানীর সাতোরি মেডিটেশনস্-এ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে রেজিট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা। আয়োজন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সাতোরি মেডিটেশনস্-এর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে। এছাড়া ০১৯০৬-৩০০৩০০ ও ০১৩১২-১২০৩০৩ নম্বরে যোগাযোগ করে রেজিট্রেশন করা যাবে বলে জানিয়েছে আয়োজকরা। 

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা উপস্থিত থাকবেন। এছাড়া শামীম জহির (সরোদ), সঞ্জীবন সান্যাল (ক্লাসিক্যাল ভোকাল), জাকির হোসেন (তবলা), মুর্তুজা কবির মুরাদ (বাঁশি), নিশিত দে (সেতার) ও মনজুর-আল-মতিন (এস্রাজ) এই আয়োজনে উপস্থিত থাকবেন। 

ইত্তেফাক/এএএম