ফরিদপুরের সদরপুর উপজেলার ছৈজদ্দিন বেপারীর ডাঙ্গী গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
সোমবার দুপুরে তিনি ১৩টি পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আছলাম বেপারী।
গত রবিবার দুপুরে সালাম বেপারীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে একই সারিতে থাকা ১৩টি পরিবারের ২৫টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৪৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন মোল্যা জানান ও আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আছলাম বেপারী জানান।

যে কারণে হিলি বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি