জেলেনস্কিকে হত্যা করলে যা করবে ইউক্রেন 

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০১:৪৭

রাশিয়ার আগ্রাসনের সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলে কী হবে? এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, এ নিয়ে ইউক্রেন সরকারের পরিকল্পনা আছে। 

রবিবার (৬ মার্চ) সিবিএস নিউজ চ্যানেলের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানের উপস্থাপক প্রশ্ন করেন, জেলেনস্কি নিহত হলে আপনারা কি ইউক্রেনের সরকারকে এ বিষয়ে সাহায্য করার পরিকল্পনা করেছেন? এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন প্রথমে জেলেনস্কি ও কিয়েভের কর্মকর্তাদের প্রশংসা করেন।

এর পর ব্লিনকেন বলেন, ইউক্রেনীয়দের পরিকল্পনা আছে, তবে আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না বা বিস্তারিত জানাতে চাচ্ছি না। 

এর আগে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদমা ধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত জেলেনস্কিকে অন্তত তিন বার হত্যা চেষ্টা বানচাল হয়েছে। 

ইত্তেফাক/এসআর