ফরিদপুরের বহুল আলোচিত অর্থপাচার মামলার আসামি ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহতাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে ঢাকার কাফরুল থেকে আটক করে ফরিদপুরের পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান।
উল্লেখ্য, খন্দকার মোহতাম হোসেন বাবর সাবেক এলজিইডি মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ছোট ভাই ও এক সময়ের বিএনপি সাবেক মন্ত্রী মরহুম কামাল ইবনে ইউসুফ এর নির্বাচনে এজেন্ট ছিলেন।
