দুর্নীতির বাতাস

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:১৪

 

সোহেল রানা

 

সুদ করেছি হালাল কবে

ঘুষটা প্রাণের দাবি

স্বার্থ ছাড়া কাজ করা লোক

কোথাও খুঁজে পাবি?

 

হয়তো পাবি গুটি কয়েক

অসত্ লোকের মাঝে

কেউ রাখে না মনে তাদের

আদৌ এ সমাজে।

 

হয়তো রাখে মনে যারা

সরল পথে চলে

প্রাণ যদি যায় তবুও তারা

ন্যায়ের কথা বলে।

 

হয়তো তারা এদেশটাকে

বড্ড ভালোবাসে—

কিন্তু ধুঁকে মরছে তারাই

দুর্নীতির বাতাসে!