ট্রমা-অসুস্থতা-বন্ধুত্ব-ভালোবাসায় আশ্রয়কেন্দ্রের জীবন

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:১১

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর সুমিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই সেখানে অবস্থানরত কয়েকশো বিদেশী শিক্ষার্থী আটকা পড়েছে। গত কয়েকদিন ধরে তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি তুলে ধরেছেন পশুচিকিৎসা নিয়ে পড়াশোনা করা নাইজেরিয়ান শিক্ষার্থী স্যামুয়েল অতুনলা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুমিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। যার কারণে স্থানীয়রা শহর ছেড়ে অন্যত্র যাচ্ছে। রুশ আগ্রাসনের কারণে গত ১০ দিন ধরে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সেখানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলো।

আশ্রয়কেন্দ্রের পরিস্থিতি বর্ণনায় অতুনলা বলেন, সেখানের অবস্থান ট্রমা থেকে কোনো অংশে কম ছিলো না। আমাদের আশ্রয় কেন্দ্রে ৬০ জন শিক্ষার্থী অবস্থান করছিলো। সবাইকে ময়লা একটি বেজমেন্টে দিন কাটাতে হয়েছে। কেউ বের হতে পারিনি। রেলওয়ে বন্ধ ছিলো, মূল রাস্তা বন্ধ।

তিনি বলেন, গত ৮ দিন ধরে আমরা সবাই ট্রমা, অসুস্থততা, স্ট্রেস ও অন্যান্য মানসিক যন্ত্রণায় ভুগেছি। এতোকিছুর মধ্যেও আমরা বন্ধুত্ব ও ভালোবাসার শক্তি অনুধাবন করতে পেরেছি। 

অতুনলা আরও বলেন, আমার খাবার ভাগ করে খেয়েছি, মেডিটেশন করেছি। এক কম্বলে একাধিক মানুষ ঘুমিয়েছি। বিভিন্ন খেলা খেলেছি। প্রার্থনা করেছি, হেসেছি, কেদেছি।

ইত্তেফাক/টিআর