'শেন ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার নয়। তার চেয়েও মুরালি ও ভারতীয় কিছু স্পিনার এগিয়ে ছিল।' ভারতীয় এক টিভিতে এমন মন্তব্যের পর বেশ কিছু ক্রিকেটপ্রেমির তোপের মুখে পড়েন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কার।
সেজন্য ক্ষমা চেয়েছেন তিনি। তবে দোষটা চাপাচ্ছেন অনুষ্ঠান সঞ্চালকের ওপরই। ওয়ার্নের মৃত্যুর পর এমন মন্তব্য করা উচিত হয়নি বলেও বুঝতে পেরেছেন সাবেক এই ক্রিকেটার।
গাভাস্কার বলেন, ‘‘ওই সময় আমাকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ার্ন শ্রেষ্ঠ স্পিনার কি না। এখন আমার মনে হচ্ছে, ওই সময় প্রশ্নটা করা উচিত হয়নি। আবার প্রশ্নের জবাব দেওয়াও ঠিক হয়নি। ওটা মোটেও আদর্শ সময় ছিল না কোনো তুলনা করার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার ওয়ার্ন। রডনি মার্শ অন্যতম সেরা উইকেটকিপার। ওদের আত্মার শান্তি কামনা করি।’’
