ওয়াসার পানির অপর নাম...

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:১৫

 

লেখা ইকবাল খন্দকার  আঁকা রবিউল ইসলাম সুমন

 

—ওয়াসার পানির অপর নাম সত্যিই কি জীবন?

—জীবন। তবে পোকামাকড় আর ব্যাঙের বাচ্চার জীবন।

—শুনলাম ওয়াসার পানি নাকি সুপেয়।

—সুপেয় অর্থ কী ‘বাইয়া’?

—আমি নিজে সাক্ষী। ওয়াসার পানিতে খুব গন্ধ।

—সমস্যা কী! গন্ধ তো আছে ফুলেও।

—ওয়াসার গন্ধওয়ালা পানির বিষয়ে আপনের কিছুই বলার নাই?

—দেখেন, গন্ধওয়ালা পানি বলবেন না। বলেন ‘গন্ধরাজ’ পানি।

—ওয়াসার পানির সাথে শরবতের কী সম্পর্ক?

—শাকিব খান আর মিশা সওদাগরের মধ্যে যেই সম্পর্ক।

—ওয়াসার পানি কেমন হওয়া উচিত?

—পানির মতো।