মশা সমাচার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:১৫

 

খাদিজা তুল কোবরা (টুম্পা)

 

v ‘রক্তপান মশাদের নৈতিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় মশাদের দলনেতা যত বাধাই আসুক না কেন, নির্বিঘ্নে রক্তপানের নির্দেশ দিয়েছেন।

v মশার সদ্য ভূমিষ্ট বাচ্চা মানুষের পায়ের তলায় পিষ্ট হওয়ায় মশারির চারপাশ ঘিরে আন্দোলন ঘোষণা করেছে মশার সহপাঠীরা।

v কয়েল কোম্পানিতে প্রবেশ করে কয়েল তৈরির কাঁচামালে গোপনে ভেজাল মিশিয়ে দিয়েছে একদল মশা।

v যদি আর একটাও মশা হাত দিয়ে মারা হয়,  তবে রক্তপানে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে মশার সর্দার।

v এদিকে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারলে গুনে গুনে পাঁচ ফোঁটা রক্ত জরিমানা দিতে হবে বলে হুঁশিয়ার করেছে মশারা।

v মশার বংশবৃদ্ধিতে ব্যঘাত ঘটালে মশারির চারপাশে মশকীবন্ধন করবে স্ত্রী মশারা।

v কোনো প্রকার বাধা ছাড়াই রক্ত পানের স্বাধীনতা চেয়ে ‘আন্তর্জাতিক মশাদিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে  আন্তর্জাতিক মশা সংস্থা। মশাসংঘের সাধারণ অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব পাস।

v রক্তপানের অনুমতি চেয়ে মানুষের কানের কাছে উচ্চাঙ্গসংগীত পরিবেশনের প্রতিশ্রুতি গ্রহণ করেছে মশা শিল্পীরা।

v মশাদের খুন ও গুমের সাথে উচ্চ পর্যায়ের লোকজন জড়িত বলে মন্তব্য করেছে সিনিয়র যুগ্ম মশাসচিব।

v পত্রিকা অফিস থেকে জানিয়েছে, মশাদের নিয়ে প্রতিবছর যে পরিমাণ লেখালিখি ও আলোচনা হয় এটা জানলে মশারা মানুষের মুখে লাফ দিয়ে আত্মহত্যা করতো।

রাজারহাট, কুড়িগ্রাম।