রাশিয়ান বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে দেশটির পরিবহন সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, যেকোনো রাশিয়ান বিমানের জন্য এখন যুক্তরাজ্যের আকাশসীমায় প্রবেশ করা ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে।
এক টুইট বার্তায় গ্রান্ট শ্যাপস বলেন, ‘হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। তাই সময় এসেছে পুতিন ও তার মিত্রদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়ার ক্ষমতাকে দম বন্ধ করে আটকে দেওয়ার।’
যুক্তরাজ্যের সব এয়ারপোর্ট এবং এয়ারফিল্ড এর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের নির্দেশ দিয়ে শ্যাপস বলেছেন, ‘যদি মনে হয় যে, এটি রাশিয়ান বিমান। তখন সেটি যেন কোনো এয়ারক্রাফটে প্রবেশ করতে না পারে।’
BREAKING: I have made it a criminal offence for ANY Russian aircraft to enter UK airspace and now HMG can detain these jets. We will suffocate Putin's cronies’ ability to continue living as normal while thousands of innocent people die. pic.twitter.com/cYjreNSYRz
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) March 8, 2022
