ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাদাঁদাবি করতে গিয়ে এলাই উজ্জল (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৪টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার ভূমি অফিসে চ্যানেল ২৪ টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে চাদাঁদাবি করার সময় ভূমি অফিসের কর্মকর্তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি অফিসে সাংবাদিক নামে ২০ হাজার টাকা চাদাঁদাবি করলে অফিসের দায়িত্বরত কর্মকর্তা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। কথিত সাংবাদিককে চাঁদাদাদির মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।’
বিজয়নগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা বলেন, ‘এলাই উজ্জল নামের ব্যক্তি আউলিয়া বাজার ভূমি অফিসে চ্যানেল ২৪ টেলিভিশনের পরিচয় দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার কথা বলে ২০ হাজার টাকা চাদাঁদাবি করলে অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে এই কথিত সাংবাদিককে আটক করে।’
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধভাবে ভুমি অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেইল করে চাঁদাদাবি করলে ভুমি অফিসের লোকজন স্থানীয় লোকদের সামনে তাকে আটকে রাখলে পুলিশ এসে আটক করে নিয়ে যায়।’
