মতিঝিলের মডার্ন ম্যানশনের পিলারে ফাটল দেখা দেওয়া পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ তলা ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ বুধবার (৯ মার্চ) ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করে ব্যানার লাগিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, গত রবিবার (৬ মার্চ) ভবনটিতে ফাটলের প্রথম সংবাদ আসে আমাদের কাছে। আমদের টিম গিয়ে ভবনটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে আসে। পরে রাউজকের সঙ্গে তিনদিন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ১৫তলা ভবনটির দ্বিতীয়তলায় ৩টি এবং তৃতীয়তলার ২টি পিলারে ফাটল দেখা রয়েছে। ফাটলগুলো বেশ গভীর। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভবনটি বাণিজ্যিক কিংবা বসবাসের অযোগ্য। তাই ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে মালিক পক্ষ ও পুলিশকে বিস্তারিত তথ্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
