(‘তোমায় দেখলে মনে হয়’ গানের প্যারোডি)
শফিকুল ইসলাম শফিক
শহর দেখলে মনে হয়
হাজার বছর মশার সাথে
ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়।
বাসা থেকে অফিসেতে
এলাম মশার কাছে
মশার সাথে মরণ আমার
যেন লেখা আছে।
জানি, কয়েল ছাড়া পৃথিবীতে
মশা সোজা নয় বুঝি
মশা সোজা নয়।
দখলে জমিনে কারো
বাঁধি সুখের বাসা
মশা নিয়ে মনে আমার
কত ভীরু আশা।
আমার, রক্ত যেন মশার জন্য
মনটা শুধু কয় বুঝি
মনটা শুধু কয়।
কনইল, নওগাঁ
