মাছ খাওয়া ভালো, ভাজা মাছ নয়

আপডেট : ১০ মার্চ ২০২২, ১০:০০

নিয়মিত এবং নির্দিষ্ট পরিমাণে মাছ খেলে তাতে ইসকেমিক হার্ট ডিজিজ ও স্ট্রোকের আশঙ্কা কমে যায়। বিশেষ করে অন্যান্য মাছের পাশাপাশি মাসে অন্তত দুই বার সামুদ্রিক মাছ খেলেই এই ঝুঁকি অনেকাংশে কমে আসে।

শিকাগোর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কয়েক জন প্রফেসর সম্প্রতি এক গবেষণায় এটি প্রমাণ করেছেন। ইসকেমিক স্ট্রোক মূলত মস্তিষ্কে রক্ত প্রবাহের পথটি ব্লক করে দিয়ে রক্ত সঞ্চালনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। সামুদ্রিক মাছে থাকা কিছু খনিজ উপাদান, যা এই ব্লক তৈরি হতে দেয় না। তবে অতিরিক্ত তৈলাক্ত মাছ খেলে আবার হিতে বিপরীত হতে পারে। তাই তৈলাক্ত মাছ বিশেষ করে পাঙাশের পেটি, ইলিশের পেটি এবং চিংড়ির মগজ পরিহার করা ভালো।

এ ছাড়া ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করেন অনেকে। ভাজা মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো। কারণ তেলে ভাজার কারণে মাছে স্বাভাবিক চর্বির চেয়ে অনেক বেশি চর্বি পাওয়া যায়, যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ।

লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/এমআর