সাশ্রয়ী মূল্যের নতুন আরেকটি গেমিং স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মোবাইল বিভাগ। নজরকাড়া ডিজাইনের ‘প্রিমো এইচ টেন’ মডেলের ফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী গেমিং প্রসেসর, র্যাম ও রম, ট্রিপল ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ দুর্দান্ত সব ফিচার। এর দাম মাত্র ১২ হাজার ৯৯৯ টাকা। নগদ মূল্যের পাশাপাশি ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজায় কিস্তিতে কেনার সুবিধা রয়েছে।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার এস এম রেজওয়ান আলম জানান, অল্প বাজেটে যারা গেমিং স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য ‘প্রিমো এইচ টেন’ আদর্শ ডিভাইস। দৃষ্টিনন্দন ফোনটি ম্যাজিক ব্ল্যাক এবং লেজার গ্রিন রঙে বাজারে এসেছে।
ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৫২ ইঞ্চির আইপিএস ইনসেল প্রযুক্তির এইচডি প্লাস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ২.৩ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৩৫ অক্টাকোর গেমিং প্রসেসর, আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, পেছনে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল (১৩+২+২ মেগাপিক্সেল) অটোফোকাস ক্যামেরা, সামনে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ভি-নচ ক্যামেরা, টাইপ সি চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ফেস আনলক, ফিংগারপ্রিন্ট, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি ইত্যাদি।

ফেসবুকে থাকছে না লাইক অপশন