৩ ফরম্যাটেই সাকিবকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৯:৪২

সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে রেখে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম ঘোষণা করে ক্রিকেট বোর্ড। 

চুক্তিতে ২১ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। গতবারের মতো এবারো তিন ফরম্যাটে আলাদা আলাদা চুক্তি করা হয়েছে।  সাকিব ছাড়াও তিন সংস্করণেই আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। গতবারও তারা তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন।

সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার। অর্থাৎ, এবার কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমেছে। এই চুক্তি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকর হবে।

এবার টেস্টের চুক্তিতে ১৪ জন, ওয়ানডের চুক্তিতে ১০ জন ও টি-টোয়েন্টির চুক্তিতে ১২ জন ক্রিকেটার রয়েছেন।

ইত্তেফাক/ইউবি