জিমকে বিল বলল, এসো আমরা প্রত্যেকটা ফ্রেমেই বাজি ধরি। তোমার মানিব্যাগে যা আছে তার অর্ধেক আমরা বাজি ধরব। দশ ফ্রেম পর যখন তোমার মানিব্যাগে আট টাকা থাকবে, আমরা তখন চার টাকা ধরব। আমি যদি জিতি তাহলে তোমাকে চার টাকা দেব আর তুমি জিতলে আমাকে চার টাকা দেবে। আমরা যখন দ্বিতীয় ফ্রেম শুরু করব, তোমার কাছে ১২ অথবা চার টাকা থাকবে। তখন আমরা ছয় অথবা দুই টাকা বাজি ধরব। তারা ১০ ফ্রেম খেলল। বিল চারটি ফ্রেম জিতল এবং ছয়টি ফ্রেম হারাল। কিন্তু জিম দেখল তার কাছে মাত্র ৫ টাকা ৭০ পয়সা আছে অর্থাত্ সে ২ টাকা ৩০ পয়সা হেরেছে। এটা কিভাবে সম্ভব?
উত্তর আগামীকাল
