হাসপাতালের বাথরুমে দেবদাসের আত্মহত্যা!

আপডেট : ১০ মার্চ ২০২২, ২৩:২৬

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে দেবদাস (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বাথরুম থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে তার বন্ধু অনির্বানকে দেখতে হাসপাতালে যায় সে। রাতে হাসপাতালের একটি বাথরুমে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস লাগায় সে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেবদাসের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তাৎক্ষনিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

 

ইত্তেফাক/জেডএইচডি