মো. কবির হোসেন (সুজন)
সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। ২০২০ সালে তোমরা এইচএসসি পরীক্ষা দেবে তাই এখন থেকে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এইচএসসি পরীক্ষার সিলেবাস একেবারে ছোট নয়। তাই এখন থেকেই মনোযোগী হতে হবে পড়াশোনায়। আজ তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনি প্রশ্ন এবং তার উত্তর দেয়া হলো। গতকালের পর-
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও ঃ
তৈরি পোষাক শিল্প বাংলাদেশের একটি সম্প্রসারণশীল শিল্প। এটি আমাদের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করেছে। এই শিল্প উন্নয়নে অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের উপাদানের প্রভাব রয়েছে।
১০। উদ্দীপকের প্রারম্ভে কোন পরিবেশের উপাদানের কথা বলা হয়েছে?
ক) প্রাকৃতিক পরিবেশ
খ) অর্থনৈতিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) সামাজিক পরিবেশ
১১। উদ্দীপকের শিল্প আমদানী নির্ভর হয়- i. জনশক্তি ii. প্রযুক্তি iii. শক্তি সম্পদ
কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii
গ) i, ii ও iii ঘ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
ব্রিটেনে গ্রীনহাউজ প্রভাব সৃষ্টি করে টমেটো চাষ করা হয়। এই ধরণের টমেটো গুণে ও মানে ভালো হয়।
১২। উপরের উদ্দীপকে কোন পরিবেশের কথা বলা হয়েছে?
ক) আইনগত পরিবেশ
খ) রাজনৈতিক পরিবেশ
গ) সামাজিক পরিবেশ
ঘ) প্রযুক্তিগত পরিবেশ
১৩। উপরের পরিবেশের অন্তর্গত-
i. বিজ্ঞান ও কারিগরি শিক্ষা
ii. প্রযুক্তি আমদানি
iii সামাজিক প্রতিষ্ঠানসমূহ
কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii
গ) i, ii ও iii ঘ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও ঃ
আমাদের দেশে গার্মেন্টস্্ শিল্প প্রতিষ্ঠানগুলোতে শিশু শ্রমিক নিয়োগ ও শিশুশ্রম বন্ধের বিধান রয়েছে। পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় নানা বিধি নিষেধ রয়েছে।
১৪। উপরের উদ্দীপকে কোন পরিবেশের কথা বলা হয়েছে?
ক) আইনগত পরিবেশ
খ) রাজনৈতিক পরিবেশ
গ) সামাজিক পরিবেশ
ঘ) অর্থনৈতিক পরিবেশ
১৫। উদ্দীপকের পরিবেশের অন্তর্গত-
i .ফরমালিনমুক্ত মাছ বিক্রয়
ii. ভোক্তার অধিকার সংরড়্গন আইনে নিষেধাজ্ঞা iii. পরিবেশ সংক্রান্ত্ম আইন
কোনটি সঠিক ? ক) i খ) i ও ii গ) i, ii ও iii ঘ) ii ও iii
১০ খ, ১১ ক, ১২ ক, ১৩ খ, ১৪ ক, ১৫ গ,
