যা কিছুু প্রথম

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৯:৪৩

ক্রসওয়ার্ড পাজল

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের ফান পেজের দায়িত্বে ছিলেন আর্থার ওয়েনি। ১৯১৩ সালের ক্রিসমাস সংখ্যার জন্য তিনি একটি স্পেশাল পাজল তৈরি করেন। সূত্রের সাহায্যে শব্দ নির্বাচন করে ছক মেলানোর এ বিশেষ পাজলটি ছাপানো হয় নিউইয়র্ক ওয়ার্ল্ডের ২১ ডিসেম্বর সংখ্যায়।

ম্যাগাজিন

লন্ডন থেকে প্রকাশিত ‘দ্য জেন্টলম্যান’ হচ্ছে বিশ্বের প্রথম ম্যাগাজিন। এটি প্রকাশিত হয়েছিল ১৭৩১ সালে। এটির মাধ্যমে ‘ম্যাগাজিন’ শব্দটি প্রথম আলোচনায় আসে। অ্যাডওয়ার্ড কেভ নামের এক ভদ্রলোক ‘সিলভেনাস আর্বান’ ছদ্মনামে এটির সম্পাদনা করতেন। ১৯০৭ সালের সেপ্টেম্বরে দ্য জেন্টেলম্যানের প্রকাশনা বন্ধ হয়ে যায়।

মাইক্রোপ্রসেসর

১৯৭১ সালের নভেম্বরে ইন্টেল নামের একটি কেম্পানি মার্কেটে নিয়ে আসে সিঙ্গেল চিপের মাইক্রোপ্রসেসর ‘দ্য ইন্টেল ৪০০৪’। এটি তৈরির পেছনে যাঁদের সবচেয়ে বেশি অবদান ছিল, তারা হলেন ইন্টেল ইঞ্জিনিয়ার ফেডেরিকো ফগিন, টেড হফ ও স্ট্যান মেজর। এই আবিষ্কারের ফলেই ছোট হতে থাকে ইলেকট্রনিক পণ্য, বিশেষ করে কম্পিউটারের আকার। কারণ এই ইন্ট্রিগেট চিপের ফলে ছোট হতে থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, মেমোরি ও ইনপুট-আউটপুট কন্ট্রোল।