‘অ্যাকশন সিনেমার দর্শক এখনও আছে। তবে এখন দর্শকরা গল্পনির্ভর কাজ বেশি পছন্দ করছেন। তাছাড়া গল্প ভালো না হলে ভালো কাজ করারও সুযোগ থাকে না। গল্পের কারণেই নিজেকে ভাঙা সম্ভব হয়। এখন যেহেতু গল্পনির্ভর কাজ বেশি হচ্ছে সেহেতু নিজেকে সেভাবেই তৈরি করছি। আশা করছি, সামনে আরও ভালো সময় আসবে আমাদের।’
চলচ্চিত্রে গল্পনির্ভর কাজ বেশি হওয়া এবং অভিনয়ের পরিধি বাড়া প্রসঙ্গে কথাগুলো বলেন এ সময়ের ব্যস্ত চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
বর্তমানে তিনি একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা।
নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে আরও সাইমন বলেন, ‘সম্প্রতি মায়া, জলরঙ সিনেমাগুলোর শুটিং করলাম। এছাড়া আরো কয়েকটি সিনেমাটি শুটিং শিগগিরই শুরু করব। পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে নরসুন্দরী, গ্যাংস্টার, বাহাদুরী, নদীর বুকে চাঁদসহ বেশ কয়েকটি সিনেমা।’
এছাড়া দর্শক সিনেমাহলে না ফেরার কারণ নিয়ে তিনি আরও বলেন, ‘করোনার কারণে এমনকি দর্শক হল থেকে দূরে আছে। তার ওপর ভালো ভালো সিনেমা মুক্তি পেলেও প্রচারণায় ঘাটতি থেকে যাচ্ছে। দর্শকদের সিনেমাটি সম্পর্কে জানাতে পারছি না আমরা। বলতে পারেন, প্রচারণা কম হওয়ায় দর্শকরা হলমুখী হচ্ছে না।’
এদিকে একটি সিনেমাটির শুটিং শেষ করতে না করতেই তারকারা অন্য আরেকটি সিনেমার শুটিং শুরু করেন। এতে কাজের মানে প্রভাব পড়ে কি-না বা কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়?—এমন প্রশ্নে সাইমন আরও বলেন, ‘দেখুন, অন্যের কথা বলতে পারি না। তবে আমার এছাড়া উপায়ও নেই। চাইলেই একটি সিনেমা শেষ করে অন্য সিনেমার কাজ শুরু করা সম্ভব না। সেই প্রেক্ষাপট বা অবস্হা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। তারপরও চেষ্টা করি যতটা ভালো করা যায়।’
এদিকে শোনা যাচ্ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। তবে বিষয়টি নিয়ে সাইমন বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল। আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব কেন পালন করতে যাবো। যেহেতু আদালতের দেওয়া শেষ রায় স্হগিত করা হয়েছে সেহেতু নিপুন আপা এখন সাধারণ সম্পাদক এবং তিনিই দায়িত্ব পালন করছেন। আদালত পরে যে রায় দেবেন সেটা তখন দেখা যাবে।

কৌতুক অভিনেতার সংকট কেন?