নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৫:৪৯

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সদরের সাকুয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সাকুয়া বাজারের কাছে একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক পেছন দিক থেকে পিকআপে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহতদের মধ্যে তরিকুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি কলমাকান্দা উপজেলায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি