টাঙ্গাইলের মির্জাপুরে ৬২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকা থেকে এ সব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা দুই মাদক কারবারি হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই জেলার কাঁজি গ্রামের মনসুর আলীর ছেলে রবিউল হক (৪৫)।
র্যাব-১২-এর সিরাজগঞ্জ কোম্পানির ডিএডি মো. জহির উদ্দিন জানান, গাঁজার চালান বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে বলে তারা খবর পান। খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকা থেকে একটি ট্রাক জব্দ করে। পরে ট্রাক তল্লাশি করে ৬২ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার (এএসপি) মো. মোস্তাফিজুর রহমান জানান, দুই মাদক কারবারিকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত দুইশ’র নিচে, মৃত্যু ৩