রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত:  ২ ছাত্রশিবিরকর্মী গ্রেফতার

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৭:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউল হক নাফিকে ছুরিকাঘাতের মামলায় দুই ছাত্রশিবিরকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার দিবাগত রাতে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১২ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গ্রেফতার শিবিরকর্মীরা হলো- নগরীর মতিহার থানার খোজাপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে সালাউদ্দিন বাপ্পি (২৭) ও একই এলাকার আজিমুদ্দিনের ছেলে নবাব শরীফ (২৭)। উভয়ে ছাত্রশিবিরের সক্রিয় কর্মী।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, এনআর ছাত্রাবাসে নামাজ নিয়ে নাফিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় নাফির বন্ধু শরীফুল ইসলাম নগরীর মতিহার থানায় মামলা করেন। মামলায় মূল সন্দেহভাজন রমজান ও মেস মালিক নাজমুলসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়।

গত ৯ মার্চ নগরীর বিনোদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাবির পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ ও মতিহার হলের আবাসিক শিক্ষার্থী শিক্ষার্থী নাফিউল হক নাফি গুরুতর আহত হন। পরের তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

ইত্তেফাক/ইউবি