পোল্যান্ডের সীমান্তের কাছে মুহুর্মুহু রুশ হামলা, নিহত ৯ 

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬:১০

পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের এক বিশাল সামরিক ঘাঁটিতে রবিবার (১৩ মার্চ) বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৭ জন। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। 

ইউক্রেন জানিয়েছে, বিদেশি সামরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। তবে হামলার সময় সেখানে তারা কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।  

আঞ্চলিক গভর্নর মাকসিম কজিতস্কি বলেন, রুশ বিমান ইয়াভোরিভের সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রকেট ছুড়েছে।  এটি পোল্যান্ডের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। 

তবে রয়টার্স ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেনি। 

ইত্তেফাক/এসআর