আশুলিয়ায় অগি্নকা-ে মৃতদের মিঠাপুকুরস্থ ১৩ পরিবারে সাহায্য

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩
ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসে অগি্নকা-ে মৃত ১৪ শ্রমিকের রংপুরের মিঠাপুকুরস্থ ১৩ পরিবারকে গত মঙ্গলবার দিবাগত রাতে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলায় ১৪ শ্রমিকের লাশ দাফন করা হয়েছে। ২০ জন শ্রমিক নিখোঁজ এবং ১৩ জন আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ জানান, স্থানীয় সংসদ সদস্য নিহত পরিবারপ্রতি ১০ হাজার টাকা, রংপুর জেলা প্রশাসক ১০ হাজার টাকা এবং জেলা পরিষদ ৫ হাজার টাকা করে প্রদান করেছে। নিহত শ্রমিকরা হলেন, খোড়াগাছ ইউনিয়নস্থ রূপসী মুন্সীপাড়া গ্রামের মাহমুদা বেগম, তেকানী গ্রামের মৌসুমী বেগম, রানীপুকুর ইউনিয়নস্থ ভেকমপুর গ্রামের দুলালী বেগম, রেহেনা বেগম; দৌলতরসুলপুর গ্রামের মাহমুদা বেগম, পায়রাবন্দ ইউনিয়নস্থ লহনী গ্রামের মাজেদা বেগম, কাফ্রিখাল ইউনিয়নস্থ খোর্দ্দকোমরপুর গ্রামের তোফায়েল আহম্মেদ, কাফ্রিখাল মিয়াপাড়া গ্রামের মনিরা বেগম, লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মনিরা বেগম, আব্দুলাহপুর গ্রামের সীমা বেগম, রহিমা বেগম; লতিবপুর গ্রামের পলাশ মিয়া, মির্জাপুর গ্রামের আনোয়ারা বেগম এবং হযরতপুর গ্রামের মোরশেদা বেগম। স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক রেজিনা রাজ্জাক, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার এবং স্থানীয় ইউএনও নিহত পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা প্রদান করেন।