ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে ইকবাল আজাদ হত্যা মামলার পলাতক আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সরকারি বাসভবন থেকে একটি অবৈধ চায়না পিস্তল, ১টি রামদা ও ১টি বড় ছোরা উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আদালতের নির্দেশে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে সরকারি বাসভবনের মালামাল ক্রোক করার সময় এই অবৈধ পিস্তল ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। সরাইল থানার এসআই ইশতিয়াক বাদী হয়ে মঙ্গলবার রাতেই সরাইল থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ইকবাল আজাদকে সরাইল বাজারে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ২২জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়। পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে।
