প্রসঙ্গ :ট্রেনের ভাড়া বৃদ্ধি

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৬
বাংলাদেশে বিদ্যমান যাতায়াতব্যবস্থার মধ্যে অন্যতম একটি অবহেলিত মাধ্যম হলো রেলপথ। ব্রিটিশ আমলে রেলসেবা সেবা শুরু হলেও এখনো এর আধুনিকায়ন সম্ভব হয়নি। বরং এ ব্যবস্থা নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রেনের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, অনুন্নত লাইনব্যবস্থা, সময়সূচি মেনে না চলা, টিকেট কালোবাজারে বিক্রি করা ইত্যাদি। অর্থনীতির ভাষায় বলা যায়, যে পণ্যের চাহিদা বেশি সেই পণ্যের দামও বেশি। আর যে পণ্যের চাহিদা কম, তার বাজারমূল্যও কম। তাহলে এই তত্ত্বের সঙ্গে তাল মিলিয়ে বলতে পারি, ট্রেনসেবার মান অত্যন্ত নিম্ন গতির দিকে যাওয়ায় জনগণ দিনদিন এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, তাই এই সেবামূল্য কমানো উচিত। কিন্তু রেল কর্তৃপক্ষের রেলসেবার যথাযথ মান উন্নত না করে, দ্বিগুণ হারে দাম বাড়িয়ে দেওয়া অবিবেচকের লক্ষণ বলে আমি মনে করি। তাই রেলসেবার মান বৃদ্ধি করে, নিয়মতান্ত্রিক উপায়ে ভাড়া বৃদ্ধির জন্য রেল কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মো. দিদার হোসেন, আইন বিভাগ, দ্বিতীয় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।