আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কিশোরগঞ্জ
শহরের কোর্ট রোডে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলো হল: ব্র্যাক, ফ্যামিলি টাইস, পপি-পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্প, মানুষের জন্য ফাউন্ডেশন, সূর্যমুখী মহিলা উন্নয়ন সংস্থা, নিউ টাউন নারী উন্নয়ন কর্মসংস্থা, নারী উদ্যোগ কেন্দ , জাগ্রত নারী উন্নয়ন সমিতি প্রমুখ। পরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) হায়দার জাহান ফারাস, দুর্বার মহিলা সংস্থার সভানেত্রী হাছিনা হায়দার চামেলী প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, সনাক আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, জেলা মহিলা সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, ব্র্যাক কর্মকর্তা মোতারফ হোসেন প্রমুখ। এর আগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে মহিলাবিষয়ক অধিদপ্তর, ব্র্যাক, সনাক সদস্যরা অংশগ্রহণ করেন।
নেত্রকোনা
জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক দপ্তরের অধীনে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা প্রশাসক আনিস মাহমুদ। শহীদ মিনার প্রাঙ্গণে নেত্রকোনা ব্র্যাক, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাবলম্বী উন্নয়ন সমিতিসহ বিভিন্ন সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে দিবসটির গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ একেএম মাহবুবুর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আইনুন্নাহার, ব্র্যাকের এরিয়র ব্যবস্থাপক মিজানুর রহমান এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল।
রাজবাড়ী
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আজমির হোসেন খান, জেলা সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রামাণিক, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা ব্র্যাক কর্মকর্তা নিফাজউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
চুয়াডাঙ্গা
মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমীন, ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং এস.এম.ইস াফিল।
মাদারীপুর
স্থানীয় স্বাধীনতা অঙ্গনে মানববন্ধন কর্মসূচি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা। আলোচনা করেন জেলা প্রশাসক মো. নুর-উর-রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা সিদ্দিকী প্রমুখ।
লালমনিরহাট
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীম আরা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম কানু, আরডিআরএস প্রকল্প ব্যবস্থাপক জিয়াউল হাসান প্রমুখ।
রংপুর
নগরীর কাচারীবাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম ব্র্যাকের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, ব্র্যাকের জেলা প্রতিনিধি ছাব্বির হোসেন প্রমুখ।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাবিবউল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ সাহা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রৌনক আরা ও ব্র্যাকের কসবা শাখা ব্যবস্থাপক মো. বোরহানউদ্দিন।
আশুগঞ্জ
মানববন্ধন শেষে আলোচনা সভা। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেজিনা আরজুর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, সনাক-এর সভাপতি মো. মিজানুর রহমান,উপাধ্যক্ষ আহাম্মদউল্লাহ খন্দকার, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক বেনেরুজ্জামান, ব্র্যাক কর্মকর্তা শাহাদাত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন, চরচারতলা ইউপি চেয়ারম্যান আইয়ুব খান প্রমুখ ।
নাসিরনগর
উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক বিভাগের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, সদর ইউপি চেয়ারম্যান মো. রফিজ মিয়া, মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আরা প্রমুখ।
ভাণ্ডারিয়া (পিরোজপুর)
উপজেলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী,ওসি মতিউর রহমান,মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন ,আওয়ামী লীগ নেতা আ. রশিদ মৃধা, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ।
ভূঞাপুর (টাঙ্গাইল)
মানববন্ধনে অংশ নেন উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহসিনউদ্দিন, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মিনহাজউদ্দিন, আব্দুল বাছেদ, রহিজউদ্দিন প্রমুখ।
হোমনা (কুমিল্লা)
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, ব্র্যাক শিক্ষা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, এরিয়া ম্যানেজার আ. জব্বার, ব্র্যাক উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও প্রোগ্রাম অর্গানাইজার শিমুল রানী চক্রবর্তী।
কলমাকান্দা(নেত্রকোনা)
মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান ডা. ফজলুল হক, মিনারা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম ও মহিলাবিষয়ক কর্মকর্তা আফজালুর রহমান উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৌমেন্দ কিশোর চৌধুরী, ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, মমতাজ সুফিয়া, কেয়ারের উপজেলা কো-অর্ডিনেটর মৃণাল কান্তি চক্রবর্তী প্রমুখ।
মধুখালী (ফরিদপুর)
র্যালি পরবর্তী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানিয়া মোস্তফা, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মফিজুর রহমান, ব্র্যাকের উপজেলা ম্যানেজার সফিকুল ইসলাম, বর্গাচাষী ম্যানেজার কালাচাঁদ শীল, শাখা ব্যবস্থাপক আতিয়ার রহমান প্রমুখ।
ফুলবাড়ি (দিনাজপুর)
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি চলাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা:নাহিদা সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদ আলী শাহ, বেসরকারি সংস্থা ব্র্যাকের আশিক ইকবাল, শাহাবুদ্দিন, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ বক্তৃতা করেন।
কালিহাতী (টাঙ্গাইল)
মানববন্ধনে নেত্রীত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা। অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবর্ণা পাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ, উপজেলা ব্র্যাক ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, ব্র্যাক পল্লী নারী সমাজের প্রতিনিধি নাহার বানু, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ছালমা খাতুন।
খালিয়াজুরী (নেত্রকোনা)
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুর রৌফ, উপজেলা প্রকৌশলী মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা একেএম ফজলুল করীম, একাডেমিক সুপারভাইজার মো.মহাইমিনুল হক আরিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি সুয়েব সিদ্দকী।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব মুহ:ইকরামুল হক, সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ একে মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ, ইউপি চেয়ারম্যান আকতারুল ইসলাম, মো. একরামুল হক প্রমুখ বক্তৃতা করেন।
বাজিতপুর (কিশোরগঞ্জ)
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুল হক পাভেল, উপজেলা মহিলা কর্মকর্তা রেহানা আক্তার, পপি সংস্থার বাজিতপুর উপজেলা সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, ব্র্যাক সংস্থার সামাজিক ক্ষমতায়ন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ।
ত্রিশাল (ময়মনসিংহ)
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তারী কাদেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাস, মহিলা কাউন্সিলর শামসুন্নাহার প্রমুখ।
মেলান্দহ (জামালপুর)
বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পৌর মেয়র হাজী দিদার পাশা, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের জয়নব কমিশনার, সুশীল সমাজের বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
রায়পুরা (নরসিংদী)
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, উপজেলা সমবায় পরিদর্শক মো. মজিবুর রহমান, ব্রাক ম্যানেজার টি. কেন. রায়, বেসরকারি সংগঠন পল্লী ও নারী উন্নয়ন-এর নির্বাহী পরিচালক লুত্ফর নাহার লিলি, মহিলা কল্যাণ গণকেন্দ্রের নির্বাহী পরিচালক রাহেলা বেগম, নাসির উদ্দিন, শহিদুল্লাহ, শাখাওয়াত হোসেন, মতিউর রহমান, নূরুল ইসলাম প্রমুখ।
সাটুরিয়া (মানিকগঞ্জ)
উপজেলা হল রুমের সামনে মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল, মমতাজ বেগম, দীঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. লুত্ফর রহমান, সাংবাদিক এম নজরুল ইসলাম, মো. আজিজুর রহমান, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
পরিষদ প্রঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও আব্দুল ওয়াদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা ননী গোপাল দাস, ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক পৌর কমিশনার লুত্ফুর রহমান প্রমুখ।
