বানারীপাড়ায় যুবলীগের কমিটি গঠন

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৪
বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার মোঃ জিয়াউদ্দীন জুয়েলকে আহবায়ক, আল-আমিন খান ও মোঃ সেলিম হাসানকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বাইশারী ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন করেন উপজেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক ফারুক বেপারী ও জাকির হোসেন সরদার। নবগঠিত কমিটির অপর সদস্যরা হলেন মোঃ মুজিবর রহমান বেপারী, শ্রী প্রলয় দত্ত, মোঃ সোহেল রানা, মোঃ মোস্তাফিজুর রহমান প্রিন্স, মোঃ মনিরুজ্জামান ফকির, মোঃ নাজমুল হুদা নাসিম, মোঃ মিজানুর রহমান বেপারী ও মোঃ ফারুক সরদার।