মুলাদী থানা পুলিশের অভিযানে ২১ বার আটক গাঁজা ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বণিককে (৫৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত নারায়ণ চন্দ্র বণিক মুলাদী পৌর শহরের ৬নং ওয়ার্ডের প্রয়াত শ্যাম সুন্দর বণিকের পুত্র। উল্লেখ্য, গত দু’মাস পূর্বে গাঁজাসহ আটক হওয়ার ৬ মাসের দণ্ড শেষে কারাগার থেকে বের হয় নারায়ণ।
