বাংলাদেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। দেশের সম-সাময়িক সমস্যাগুলির অন্যতম বেকার সমস্যা। সামাজিক অপরাধ যেভাবে বাড়ছে তার সঙ্গে বেকারত্বও যুক্ত। সামাজিক অপরাধের মাত্রা কমাতে সহায়ক হবে বেকারদের কর্মসংস্থান। ঢাকা শহরের জনসংখ্যার চাপ কমাতে চাকরির পরীক্ষাগুলো বিভাগীয় শহরে স্থানান্তর করাও সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এতে দুর্ঘটনা হ্রাস পাবে, বেকাররাও আর্থিকভাবে স্বস্তি পাবে। চাকরির আবেদন ফি, ঢাকাকেন্দ্রিক পরীক্ষা অনুষ্ঠান, একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া শিক্ষিত বেকারদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে সরকারের কাছে বিনীত আবেদন এই যে, চাকরির পরীক্ষা বিভাগীয় শহরে স্থানান্তর করে বেকারদের পথচলা সহজ করে দিন। বেকারত্ব থেকে মুক্তি দিন তাদের।
মোহা. রাইহানুল ইসলাম মিলন
গ্রাম: চতুরপুর, ডাকঘর: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ
