সারাদেশে ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল বৃহস্পতিবার ছাত্রদল বাকৃবি শাখা ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের কামাল-রঞ্জিত (কে.আর) মার্কেট থেকে শুরু হয়ে মূল গেটে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বাকৃবি ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনির পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভপতি রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম রাসেল, মো. নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজন প্রমুখ।
