তারাগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৪২
রংপুর তারাগঞ্জ উপজেলা পরিষদের ২০১২-১৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট আলোচনা সভা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনিছুল ইসলাম মন্ডল। উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ হাঃ মোঃ নুরুন্নবী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম জাহিদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মমেনা খাতুন, সাবেক সংসদ সদস্য এলাহী বকস সরকার, আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, অধ্যক্ষ আঃ হামিদ, প্রধান শিক্ষক সরফরাজ আলম দুলাল, কুশা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম মার্শাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন জানান, চলতি অর্থবছরের বাজেট বা সংশোধিত বাজেট ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা।