ফটিকছড়িতে রাবারড্যাম নির্মাণ শুরু

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৪৪
অবশেষে ফটিকছড়ির হারুয়ালছড়ি খালের উপর ৭ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত রাবারড্যাম নির্মাণ কাজ শুরু করা হয়েছে। উক্ত প্রকল্প কাজ শেষ হলে ৩ হাজার একর জমি নতুন করে বোরো চাষের আওতায় আসবে। গত ২৩ নভেম্বর ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন চৌধুরী উক্ত কাজের উদ্বোধন করেন। এ সময় হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ও হারুয়ালছড়ি পানি ব্যবস্থা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো.ইকবাল হোসেন চৌধুরী,সম্পাদক সেলিম চৌধুরী,মজাহারুল হক চৌধুরী, এলজিইডির কর্মকর্তা এবং স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর উক্ত খালে কৃষকরা মাটির বাঁধ দিয়ে বোরো মওসুমে প্রায় তিন হাজার একর জমিতে চাষাবাদ করতো। কিন্তু ধান যখন বেড়ে ওঠে তখন হঠাত্ পাহাড়ী ঢলে প্রায়শই উক্ত বাঁধ ভেঙ্গে গিয়ে কৃষকদের সংকটে ফেলে দিত।