বুধবার রাত ৯টার দিকে ৮-১০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারের বটতলার ৮টি দোকানে হামলা করে। হামলাকারীরা দোকান মালিকসহ কয়েকজনকে বেদম মারপিট করে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আনোয়ার ও গিয়াসের নেতৃত্বে স্থানীয় ৮-১০ জন সন্ত্রাসী বটতলাতে এসে আনোয়ার হোসেন ও মিন্টুর স্টেশনারি, মোঃ সফিক ও ইউছুফ হোসেনের মুদি, রবি কর্মকার ও রতন কর্মকারের জুয়েলারী দোকান ও আলাউদ্দিন মরুর সাইকেল ষ্টোরে অতর্কিত হামলা চালায়। পরে ইউছুফ মুন্সির জনতা ফিস ট্রেডার্সে হামলা করে চেয়ার-টেবিল ভাংচুর চালায়।
সন্ত্রাসীদের হামলায় মাছের আড়তদার ইউছুফ, মিজান হোসেন, ব্যবসায়ী আলাউদ্দিন মরু, মালেক ও রবি কর্মকার আহত হয়।
