কোপা ডেল রে

বার্সাকে জেতালেন ভিয়া

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:০১
ডেভিড ভিয়ার জোড়া গোলে কোপা ডেল রে’র ম্যাচে দেপোর্তিভো অ্যালাভেজকে ৩-১ গোলে পরাজিত করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলের জয় নিয়ে তাই বার্সেলোনা পৌঁছে গেলো টুর্নামেন্টের শেষ ষোলতে। শক্তিশালী বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে খেলতে নেমে প্রথমে গোলের দেখা পায় দুর্বার দল অ্যালাভেজ। তবে সেই এগিয়ে যাওয়া খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ৩৫ মিনিটে আদ্রিয়ানো কোরেইয়ার গোলে সমতায় ফিরে স্বাগতিক দল। প্রথমার্ধের খেলা ১-১ গোলে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন কাতালান ফরোয়ার্ড ডেভিড ভিয়া। ৫৬ মিনিটে ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। এর দুই মিনিট বাদে টেলোর পাস থেকে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ডেভিড ভিয়া। ম্যাচ জয়ের পর প্রতিপক্ষের খেলায় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘প্রথমে তাদের খেলার ধরন আমাদের চমকে দিয়েছিল। তাই প্রথমার্ধে আমাদের খেলার ধরনে পরিবর্তন আনতে হয়েছে। প্রথমার্ধে নিজেদের খেলাটা খেলতে পারিনি আমরা।’ ডেভিড ভিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘ডেভিড ভিয়া ম্যাচে দুটি গোল করেছে এবং ম্যাচে তিনি ৯০ মিনিট খেলেছে। ইনজুরি সেরে ফিরে আসার পর সে দ্রুত ফর্ম ফিরে পাচ্ছে। তার খেলায় আমি বেশ খুশি। তার পারফরমেন্সটা বেশ জটিল ছিল এবং গত মৌসুমটা সে বেশ পরিশ্রম করেছে।’ দিনে কোপা ডেল রে’র খেলায় ১-০ গোলে জায়েনকে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয়ে তারাও পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।