মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:১৫
এবার মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছে আরণ্যক নাট্যদল ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন সুদীপ চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ সম্মাননা ও স্মৃতিপদক প্রদান করা হয়। আরণ্যক নাট্যদলের পক্ষে সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, সভাপতিত্ব করেন ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা মুনীর চৌধুরীর মিলিটারি নাটকটি মঞ্চস্থ করেন। -প্রেস বিজ্ঞপ্তি