নারায়ণগঞ্জে বিজয় মিছিল কাল

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:২৮
সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ নারায়ণগঞ্জে আগামীকাল শনিবার বিজয় মিছিল বের করবে। শহরের চাষাড়া থেকে সকাল ১০টায় মিছিলটি বের হয়ে মণ্ডলাপাড়া, নিতাইগঞ্জ, ডাইলপট্টি, টানবাজার, ফলপট্টিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চাষাড়ায় এসে শেষ হবে। মিছিলে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। চাষাড়া মোড়ে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলের প্রস্তুতি হিসাবে শামীম ওসমান ইতিমধ্যে ফতুল্লা, বন্দরসহ বিভিন্ন এলাকায় কয়েকটি কর্মীসভা করেছেন। তিনি বলেন, সম্প্রতি জামায়াত-শিবিরের তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে নিয়ে এখন জামায়াত-শিবিরের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে। তাই সকলকে আহ্বান জানাই, কেউ ঘরে বসে না থেকে বিজয় র্যালিতে অংশ নিয়ে জামায়াত-শিবিরের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ১ ডিসেম্বরের বিজয় মিছিল প্রমাণ করবে সাধারণ মানুষ কতটা প্রতিবাদী।