শোক সংবাদ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:২৯
কফিল উদ্দিন সাহেব সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ-এর মাননীয় ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলকের পিতা আলহাজ্ব কফিল উদ্দিন গত ২১ নভেম্বর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৩ পুত্র, ৫ কন্যা, অসংখ্য নাতি-নাতনী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের আত্মীয়-পরিজন ও শুভাকাঙ্ক্ষীর নিকট পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হচ্ছে। আজিজুল হক ভুঁইয়া হোটেল মেট্রো-পলিটান লিঃ ও জাহারুন্নেসা খাতুন আব্দুল রহমান ভুঁইয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট চেয়ারম্যান এর অন্যতম পরিচালক আলহাজ্ব আজিজুল হক ভুঁইয়া (জর্জ মিয়া) গত ২৮ নভেম্বর হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বত্সর। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, ২ নাতী, ৯ ভাইবোন ও অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেষে তাকে নারিন্দা মশুরীখোলা শাহ্সাহেব বাড়ী কবরস্থানে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পৈতৃক নিবাস ১৬৩, মধ্য বাসাবো ঢাকার বাসভবনে আগামীকাল শনিবার বাদ মাগরিব কুলখানী ও দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে মরহুমের সকল আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবুল বশর সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের আলহাজ্ব আবুল বশর (৭৫) বুধবার রাতে ঢাকা হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সুফি মোঃ মনসুর আহম্মেদ চরমোনাইর মরহুম পীর সাহেবের সুফি খ্যাতাবপ্রাপ্ত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বীণাপাণি কৈখালী গ্রামের সুফি মুনসুর আলী ওরফে মৌজে আলী সুফি (১০২) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৮ ছেলে ও ৬ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।