আবদুল্লাহ আল-মুতী
বিশিষ্ট বিজ্ঞান লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আল-মুতীর আজ শুক্রবার ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার বাসভবনে কোরআনখানি ও স্থানীয় এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আজহারুল ইসলাম
বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যকার আজহারুল ইসলামের আজ শুক্রবার ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার কালোই গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আনোয়ারা খাতুন
বঙ্গীয় আইনসভার সদস্য বেগম আনোয়ারা খাতুনের আজ শুক্রবার ২৪তম মৃত্যুবার্ষিকী। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ, আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
