সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন নামক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় টানা ৪ দিন শ্রমিক অসন্তোষের পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। স্থানীয় কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। উত্পাদনও শুরু হয়েছে পুরোদমে।
এদিকে গতকালও পুড়ে যাওয়া কারখানার সামনে বিভিন্ন এলাকা থেকে আগত উত্সুক জনতার ভিড় ছিল।
