১ ডিসেম্বর, ২০১২, শনিবার

আজকের রাশিফল

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ১৯:৪৪
আজ ১ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ১৬ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ১ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন:পোখরাজ ও চুনী। প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী, দায়িত্বশীল ও নিয়মানুবর্তী। আপনার ব্যক্তিত্ব হাস্যোজ্জ্বল। আর মনের গভীরে রয়েছে গভীর আশাবাদ। কোন বাধা ও প্রতিবন্ধকতা আপনার উদ্যম ও কর্মতত্পরতায় ভাটা আনতে সক্ষম নয়। দিলখোলা ও স্পষ্টবাদী হওয়া সত্ত্বেও অন্যের ব্যাপারে আপনি উদার। অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে আসতে আপনার কোন ক্লান্তি নেই। আপনার আত্মসম্মান বোধ প্রখর। তাই সামর্থ্যের অতিরিক্ত ঋণ কখনো করেন না। অগ্রগতির এক পথ রুদ্ধ হলে বিকল্প পথে সাফল্যের পানে আপনি এগিয়ে যাবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ডা. মোহাম্মদ ইব্রাহীম, ড. আহমদ আনিসুর রহমান, কায়সার হামিদ, রুশ গণিতজ্ঞ নিকোলাই লেভসভস্কি, উডি এ্যালেন, রসায়নবিদ মার্টিন ক্যালফোর্থ, নাজমা জেসমিন চৌধুরী, প্রফেসর এম এ মতিন, ড:মুহম্মদ কুদ্রত-ই-খুদা। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ জনসম্পৃক্ত পেশায় ভালো করবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগ বৃদ্ধি পাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো আশা পূর্ণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কর্মস্থলে পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। আজ কোন ধরনের বদনাম রটতে পারে। আর্থিক দিন ভালো যাবে না। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। প্রবাসী সন্তানের সংবাদ পেতে পারেন। আপনার ব্যবহারে মানুষ সহজে আকৃষ্ট হবে। ব্যবসায়িক ব্যাপারে সতর্ক থাকুন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সময় মোটামুটি ভালো যাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। গবেষণামূলক কাজে অগ্রগতি হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে । সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শরীর মোটামুটি ভাল থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভাল যাবে না। পাওনা টাকা আদায় কঠিন হবে। আজ কোন ঝুঁকি নিবেন না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আপনজনদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। শরীর ভাল যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। সম্পৃক্ত সংক্রান্ত কোন সমস্যায় উদ্ভব হতে পারে। নিজের ভুলের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকুন। মন ভাল থাকবে না। আজ অসুস্থ বোধ করতে পারেন। জরুরি কাজ সকালের দিকে সেরে নিবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরানো সমস্যা কাটিয়ে উঠতে পারেন। কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়াই ভাল। বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো বন্ধুর সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সুফল পেতে পারেন। আজ কোন আশা পূর্ণ হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পুরানো কোনো মামলা মোকদ্দমায় জয়ী হতে পারেন। চাকরিজীবীদের কারও জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। অন্য কারও কাজের দায়িত্ব নেবেন না। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে কাজেকর্মে উত্সাহ পাবেন। প্রণয়ে সাফল্য আসতে পারে। চাকরির ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। পুরানো কোনো সম্পত্তি ফিরে পেতে পারেন। সামগ্রিক ভাবে দিনটি শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ দিনটি শুভ সম্ভাবনাময়। কাজেকর্মে সাফল্য পেতে পারেন। আর্থিক দিন ভাল যাবে। প্রাপ্তি যোগ আছে। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।