দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে আইটিইউসি, বিসি ও জিলাফের সহযোগীতায় সমপ্রতি টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় ভোকেশনাল ট্রেনিং এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ট্রেনিং এর উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বক্তব্য রাখেন জাপান ইন্টারন্যাশনাল লেবার ফাউন্ডেশন (জিলাফ) এর ফিল্ড প্রজেক্টের পরিচালক ব্রাদার ওয়াকা, জাপান ইন্টারন্যাশনাল লেবার ফাউন্ডেশনের এর যুগ্ম- সাধারণ সম্পাদক বন্জ কাচুও, ফ্রি ট্রেড ইউনিয়নের যুগ্ম-সম্পাদক পুলক ধর, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন নাহার ভুঁইয়া, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ সাহেব উল্লাহ, জিলাফের লোকাল কো-অর্ডিনেটর সৈয়দ মাসুদুর রহমান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সদস্য শহিদুল্লাহ বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য মোঃ শফিউল ইসলাম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সদস্য এম,শাহাদত হোসেন প্রমুখ। তৃণমূল পর্যায়ে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় টিএমএসএস এ ভোকেশনাল ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশ থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী ২১দিন টিএমএসএস এর ট্রেনিং বিভাগের সহায়তায় ওয়েল্ডিং বিষয়ে ট্রেনিং নিচ্ছে।
