কুড়িগ্রামে জলবায়ু অর্থায়ন বিষয়ক এক কর্মশালা রবিবার টিডিএইচ ফাউন্ডেশন হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অক্সফাম জিবি ও অক্সফাম পরিচালিত সিএসআরএল নেটওয়ার্ক-এর আওতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি এই কর্মশালা আয়োজন করে।
কর্মশালার সমাপনি পর্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লাইলী বেগম, সমকালের প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু, সাপ্তাহিক বাহের দেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ ।
