শেরপুরে কৃষক প্রশিক্ষণ

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:১২
শেরপুরে বোরো আবাদে গুটি ইউরিয়া প্রদর্শনী ও পর্যবেক্ষণ প্লট স্থাপন বিষয়ক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ সমপ্রতি শেরপুর খামারবাড়ী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি উত্পাদনশীলতা ত্বরান্বিতকরণ প্রকল্প আপি’র আওতায় আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষক প্রশিক্ষণের আয়োজন করে। শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি হিসেবে এ কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে গুটি ইউরিয়ার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন আইএফডিসি’র ঊর্ধ্বতন কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞানী ড. মাইনুল ইসলাম, উদ্যান সংরক্ষণ বিশেষজ্ঞ ফজলুল করিম সানি, এফএমও আবুবকর সিদ্দিক প্রমুখ। গুটি ইউরিয়ার এ প্রশিক্ষণে শেরপুর জেলার ৫ উপজেলার ৪২ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন। শেরপুরে এবার বোরো আবাদে শতকরা সত্তর ভাগ জমিতে গুটি ইউরিয়া ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো মৌসুমে কৃষক পর্যায়ে জমিতে গুটি ইউরিয়ার প্রয়োগ, ট্রায়াল গবেষণা ও এপ্লিকেটর মেশিন দ্বারা গুটি প্রয়োগের লক্ষ্যে ২০ শতাংশ করে ২৯টি প্রদর্শনী প্লট স্থাপন করা হবে বলে আইএফডিসির বিশেষজ্ঞরা জানান।