মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে জেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা গতকাল পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কর্মসূচির আওতায় পঞ্চগড় আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে ওই সভার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। আরডিআরএস পঞ্চগড়’র কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম বদরুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. মিজানুর রহমান ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. মনসুর আলী। বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ’র প্রধান নারী অধিকার কর্মকর্তা মঞ্জুশ্রী সাহা, দিনাজপুর’র কর্মসূচি ব্যবস্থাপক (স্বাস্থ্য) গোলাম আজম নুুর, ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা মো. মশিউজ্জামান প্রমুখ। সমন্বয় সভায় জিও-এনজিও সমন্বয়ের মাধ্যমে কিভাবে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
