নীলফামারীর ডিমলায় জেএসকেএস’র সহায়তায় সমপ্রতি খগাখড়িবাড়ী ইউনিয়নে গ্রাম উন্নয়ন কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১ নভেম্বর থেকে জেএসকেএস সৌহার্দ্য-২ কর্মসূচির উদ্যোগে গ্রাম উন্নয়ন কমিটির বাত্সরিক সাধারণ সভা ও সুধী সমাবেশ উপজেলার ৭৬টি গ্রামে শুরু হয়েছে।
ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জেএসকেএস কর্তৃক সৌহার্দ্য-২ কমসূচি ডিমলার ১০টি ইউনিয়নের ৭৬টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ২০হাজার ৮২১টি পরিবার সরাসরি উপকৃত হবে। কর্মসূচির কৌশল অনুয়ায়ী কেয়ার বাংলাদেশের সৌহার্দ্য-২ কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ সরকারের ১৭টি বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ পরামর্শ দিয়ে থাকেন। গ্রাম উন্নয়ন কমিটি গত এক বছরের উন্নয়ন কাজের অগ্রগতি ও আগামী এক বছরের কার্যক্রমসমূহ সুধী সমাবেশে তুলে ধরেন। গ্রাম উন্নয়ন কমিটির কার্যক্রম কমিউনিটির জনগণের মাঝে তুলে ধরেন টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজ থেকে কিভাবে সেবাসমূহ আদায় করা যাবে তার কৌশল নিয়ে সুধী সমাবেশে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, সৌহার্দ্য-২ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আতাউর রহমান আনছারী, টেকনিক্যাল অফিসার সুশাসন আহাদুজ্জামান বিপুল, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক, কেয়ার ডিমলা প্রতিনিধি মনোয়ার হোসেন, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
