সম্প্রতি গ্রীন ভিলেজ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (জিইও) এর উদ্যোগে ও কাজী ফার্মস গ্রুপের সহায়তায় পীরগঞ্জ উপজেলার খনগাঁও সালগড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে কৃষকের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্প উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, কাজী ফার্মস গ্রুপের মহাব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, গ্রীন ভিলেজ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (জিইও) এর প্রধান নির্বাহী আমিনুর রহমান রানা, পঞ্জগড় প্রেসক্লাব সভাপতি এ রহমান মুকুল প্রমুখ। সিদ্ধার মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. হালিমা খাতুন তুহিন-এর নেতৃত্বে ১০ জন চিকিত্সক ও টেকনিসিয়ান সহস্রাধিক কৃষাণ কৃষাণী ও শিশুর রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
